সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০
মো. মুক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস ও মাদক নির্মূলে পরিচালিত অভিযানে ২৭ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলার বিভিন্ন চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারি, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে পৃথক মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদকসেবনের অভিযোগে মোঃ রমজান আলী (২৯), মোঃ সোহেল হোসেন (৩৫), তাইজুল ইসলাম (৩০), জাকিরুল প্রামানিক (৩৩) ও মোঃ আমিরুল ইসলাম (৩৪); নির্দিষ্ট মাদক মামলায় মোঃ শান্ত (৩০) ও সাগর হোসেন (২৩); নিয়মিত মামলায় আশেক শাহরিয়ার রিফাত (২২) এবং পরোয়ানাভুক্ত মামলায় গোলজার হোসেন (৪১) ও আব্দুল হালিম (৪৫)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই মাদকবিরোধী অবস্থান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা