কুমিল্লায় ছিনতাইচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
কুমিল্লায় ছিনতাইচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইচক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর একাধিক পয়েন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাকিব খান (২৬), ইমন (২৫), সাকিব (২৬), শরিফ (২৭), নাহিদ (২২), রকি (১৯), ইয়াছিন (২৭), জাহিদ (২০), সোহেল (২৫) ও রবিন (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় পূর্বের একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে ছিনতাই রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন