গৌরনদীতে দুঃস্থদের মাঝে টিন বিতরণ

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
গৌরনদীতে দুঃস্থদের মাঝে টিন বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৪৮টি দুঃস্থ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস, বিএনপি নেতা শামীম খলিফা ও গাজী আবু বকর।

অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত ৪৮টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মোট ৫৮ বান্ডিল ঢেউ টিন এবং ঘর নির্মাণের জন্য প্রতি বান্ডিলের অনুকূলে নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন