জুলাই হত্যা মামলায় নায়ক রিয়াজের জামিন বাতিল
অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান তিনি। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর আগাম জামিন আবেদন খারিজ করে দেন।
এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত একটি অভিযোগ আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গণনার নির্দেশ দিয়েছিলেন।
উক্ত মামলায় রিয়াজ ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার ও আশনা হাবীব ভাবনাসহ মোট ১৪ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। পাশাপাশি সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের নামও এ মামলার তালিকায় রয়েছে।
অন্য আরেকটি হত্যা মামলাতেও আসামি থাকায় দুটি মামলাতেই একসঙ্গে আগাম জামিন চেয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। তবে আদালত আবেদন মঞ্জুর না করায় জামিন পাননি তিনি।
এআইএল/সকালবেলা