কিশোরগঞ্জে পূজা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের অনুদানের চেক বিতরণ

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পূজা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের অনুদানের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ): শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে কটিয়াদী ও কিশোরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ আয়োজকদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদের আয়োজনে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আয়োজকদের হাতে অনুদানের চেক তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।

অনুষ্ঠানে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পরিষদের তহবিল থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে এ আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা