জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবসেবার অসাধারণ দৃষ্টান্ত: জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ও তারেক রহমানের অনুপ্রেরণায় গঠিত বাংলাদেশের মানবতার এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রবিবার (১৮ অক্টোবর) রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, "গত ২৭ বছর ধরে মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ এই প্রতিষ্ঠান বিশাল এক মহীরূহে পরিণত হওয়ার পথে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।"
তিনি আরও বলেন, "মানুষের জন্য মানুষ—একটু চেষ্টা, একটু উদ্যোগ—এই সংকল্পকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। দেশজুড়ে প্রতিটি মানুষের পাশে Foundation সবসময় ছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে বিভিন্ন বহুমুখী মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই সংস্থা বিশ্বে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা