আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক: রাজধানীর শেরে বাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ গুরুত্বপূর্ণ অনুমোদন প্রদান করা হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, আগামী ২০২৯ সালের মধ্যে শেরে বাংলা নগরে নবনির্মিত সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগোচ্ছে সরকার।

এআইএল/সকালবেলা