সংসদের অধিবেশন শুরু
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। চলতি অর্থবছরের বাজেট পেশ ও অর্থ বিল পাসের লক্ষ্যেই মূলত এই গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালিত হচ্ছে।
|