বিশ্ব নেতাদের সঙ্গে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
বিশ্ব নেতাদের সঙ্গে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন, ২০২৬) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনটিতে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (Innovating at Scale) শীর্ষক প্ল্যানারি সেশনে বিশ্বনেতারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সেশনের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও এই উচ্চপর্যায়ের সেশনে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।

সম্মেলনের মূল সেশনের পাশাপাশি সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া সেশনের বিরতিতে অংশ নেওয়া বিশ্বনেতারা একটি ফটো সেশনে মিলিত হন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন