প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীন যাচ্ছেন দুই মন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া সফর শেষে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) সম্মেলনে যোগদানের পাশাপাশি দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরের সফরসঙ্গী হিসেবে যুক্ত হতে আরও দুইজন মন্ত্রী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে সফরসঙ্গী হওয়া মন্ত্রীরা হলেন
জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পানিসম্পদমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর মূলত দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দিয়ে এই দুই মন্ত্রী চীনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, সংবাদমাধ্যম এবং পানিসম্পদ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আলোচনার গুরুত্ব থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জান্নাত সকালবেলা
|