বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে সরকার সংকটে পড়বে: নাহিদ ইসলাম

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে সরকার সংকটে পড়বে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: জুলাই গণহত্যাসহ শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

আজ বুধবার (২৪ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের বিগত সময়ে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে জুলাই গণহত্যা, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা ট্র্যাজেডি এবং শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুগুলোর বিচার বিলম্বিত করার কোনো সুযোগ নেই। জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে এই বিচার প্রক্রিয়া নিশ্চিত করা না হলে সরকার তীব্র সংকটের মুখে পড়বে এবং পূর্ণ মেয়াদে শাসনভার পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এনসিপির পক্ষ থেকে অবিলম্বে এই অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন