রংপুরে আবাসিক হোটেলে অভিযানে গ্রেফতার ১৩
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন শাপলা চত্বর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত প্রায় ৯টা ৩০ মিনিটে ‘ড্রিমল্যান্ড আবাসিক হোটেল’-এ এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আবু সাঈদ বাবলা ও এসআই (নিরস্ত্র) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে এবং এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল আজিজসহ একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অসামাজিক কার্যকলাপ, বিশেষ করে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সেকেন্দার (৩৫), আকাশ চৌধুরী (২৫), সম্পদ চন্দ্র (২৩), অরণ্য রায় (২৫), নজির হোসেন (২৫), মৃদুল মিয়া (২৩), চয়ন কুমার শিল (২২), মিনহাজুল ইসলাম তাফিম (২৬), তামিম হোসাইন (২৯), মৌসুমী আক্তার মুক্তা (২২), ফারজানা খাতুন (১৯), রোকসানা (২৮) ও স্মৃতি আক্তার (২৩)। তাদের সবার বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা সম্ভব হবে।
আই.এ/সকালবেলা
|