হবিগঞ্জে মদসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
হবিগঞ্জে মদসহ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মদসহ মো. কাউসার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উত্তর ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটির ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১০৫ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. কাউসার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন