বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার

রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার। 

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে দীঘিনালা মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানের উদ্যোগে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, শুকনো খাবারসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক, অর্থ পরিচালক মো: শাহজাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুন্নবী এবং মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।

আকস্মিক বন্যায় সবকিছু হারিয়ে চরম সংকটে পড়া ত্রাণপ্রাপকরা এই সহায়তা পেয়ে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই দুর্দিনে জরুরি খাদ্যসহায়তা মেলায় তাদের পরিবারে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে পাহাড়ের মানুষের পাশে থেকে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন