মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ডাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গত রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. রেজাউল করিম ভাসাই শিকদার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তাঁর বিরুদ্ধে পাশের কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুনির্দিষ্ট মামলায় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা