পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ: বোর্ডের তৃতীয় সভা সোমবার
অনলাইন ডেস্ক: দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হবে।
রাজধানীর ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিস্থ শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
মজুরি বোর্ডের আনুষ্ঠানিক নোটিশ অনুযায়ী, আসন্ন সভার প্রথম আলোচ্যসূচিতেই রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।
এ ছাড়া ১৬ নভেম্বরের সভায় তৈরি পোশাক শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য একটি যৌক্তিক ও ন্যায্য নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সকালবেলা/ নুসরাত