উপদেষ্টা হয়ে অনেক কিছু করতে পারেননি আসিফ নজরুল: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার আগে নানা সংস্কারের পরিকল্পনা করলেও বাস্তবে তার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে এক প্রশিক্ষণার্থীর প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে অতীতের অভিজ্ঞতা ও প্রশাসনিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ড. আসিফ নজরুল উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে আসার আগে ভেবেছিলেন সুযোগ পেলে ব্যবস্থার অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। কিন্তু চেয়ারে বসার পর তিনি ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন। এ প্রসঙ্গে আসিফ নজরুলের একটি আক্ষেপের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব ছাড়ার পর আসিফ নজরুল নিজেই আফসোস করে বলেছিলেন—যেই কাজগুলো করার পরিকল্পনা তিনি করেছিলেন, শেষ পর্যন্ত তার অনেকগুলোই করা সম্ভব হয়ে ওঠেনি।
মতবিনিময়ের একপর্যায়ে শিক্ষামন্ত্রী ওই প্রশিক্ষণার্থীর কাছে প্রতিষ্ঠানের অতীত অভিজ্ঞতা কেমন ছিল তা জানতে চান। জবাবে ওই প্রশিক্ষণার্থী জানান, তিনি এই প্রতিষ্ঠানে দুইবার প্রশিক্ষণ নিয়েছেন; প্রথমবার ১৯৯৯ সালে এবং দ্বিতীয়বার ২০১২ সালে।
সেই সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি উল্লেখ করেন, তখনকার কিছু সেশনের মান আশানুরূপ ছিল না। পাশাপাশি আবাসন ও অবকাঠামোগত কিছু ঘাটতিও তাঁর চোখে পড়েছিল। প্রশিক্ষণার্থী আরও বলেন, প্রায় ২৬-২৭ বছর আগের কথা চিন্তা করলে মনে হয়, প্রশিক্ষণের মান আরও উন্নত করার সুযোগ ছিল। তবে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় নির্দিষ্ট করে আর তেমন কিছু এখন মনে নেই।
এআইএল/সকালবেলা
|