জগন্নাথপুরে পলাতক দুই আসামি গ্রেপ্তার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক এজাহারনামীয় এবং ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও ও কোবাজপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই অপূর্ব কুমার সাহা ও এএসআই আমীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নোয়াগাঁও গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে এবং নিয়মিত মাদক বা অন্য মামলার (মামলা নং-০৩(৩)২৬) এজাহারনামীয় আসামি আব্দুল ওয়াকিদ (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। পৃথক আরেকটি অভিযানে কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে এবং সিআর মামলার (মামলা নং-৫৫/২৬) জিআর/সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফাজ চৌধুরী (৪৪)-কে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|