বসুন্ধরা শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কর্মপরিকল্পনা সভা
অনলাইন ডেস্ক: তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কার্যনির্বাহী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি পর্ব শেষে সংগঠনের মূল উদ্দেশ্য ও গঠনতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতি কায়সারুজ্জামান সামির সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন সাইফ।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তামূলক নানা কাজে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে ক্যাম্পাসে তরুণদের সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক সমস্যা সমাধানকল্পে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মো. মাহমুদ জামান অর্নব ও ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল জান্নাহ, সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম, অর্থ সম্পাদক মো. নাফিজ আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অঙ্গীকার করেন যে, বসুন্ধরা শুভসংঘের মূল আদর্শ বাস্তবায়নে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক ও মানবিক কাজ পরিচালনা করবে, যা ক্যাম্পাস ছাড়িয়ে বৃহত্তর সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।
|