নিকলীতে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক নৌকা বাইচ
প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলার চৈল্যাতির হাওরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী চৈল্যাতির হাওরে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিথিরা। পরবর্তীতে আয়োজিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল)।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে হাওরের দু’পাড়ে জমায়েত হন হাজার হাজার উৎফুল্ল দর্শক। বাইচকে কেন্দ্র করে নিকলী উপজেলাসহ পুরো কিশোরগঞ্জ জেলায় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এআইএল/সকালবেলা