বিরলে অবৈধ সিরাপ-ভ্যানসহ আটক ১

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
বিরলে অবৈধ সিরাপ-ভ্যানসহ আটক ১

তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় চোরাচালাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি দল বিরল উপজেলার পাকুড়া মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাণ্ডারা ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ (সিকর) ও একটি কাভার্ডভ্যানসহ দুলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক দুলাল বিরল উপজেলার পুড়িয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং বিরল বাজারের একজন দোকানদার।

বিজিবি জানায়, জব্দকৃত সিরাপ ও কাভার্ডভ্যানের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ৯০০ টাকা। আটক ব্যক্তিকে মালামালসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন