রামেকে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জন করে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, আজকের এই শপথ নবীন চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগাবে। নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তাঁরা জাতির প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, প্রবীণ চিকিৎসক ও নবীন ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নতুন পথচলা শুরু করা সকল ইন্টার্ন চিকিৎসককে আন্তরিক অভিনন্দন ও সফল কর্মজীবনের শুভকামনা জানানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন