কটিয়াদীতে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
কটিয়াদীতে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও দৈনিক সকালবেলা পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বাদ মাগরিব কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা কাশেমুল উলুম কওমী মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক সকালবেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর পত্রিকার কটিয়াদী প্রতিনিধি এ কে এম ফজলুল হক জোয়াদ্দার আলমগীর।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, কটিয়াদী শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবাল, আমার দেশ পত্রিকার প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, মডেল ক্লাব কটিয়াদীর সাধারণ সম্পাদক জর্জ মিয়া এবং সাংবাদিক ফোরাম কটিয়াদীর সাধারণ সম্পাদক মোফাসসের সরকার।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ মাওলানা মিজানুর রহমান পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর খালেদ সাইফুল্লাহর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মো. আবদুল্লাহ।

আয়োজক সাংবাদিক মিজানুর রহমান বলেন, “মহান আল্লাহর দরবারে আমাদের আকুল প্রার্থনা, তিনি যেন আমাদের প্রিয় নেতা ও অভিভাবক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দেন।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন