ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি
অনলাইন ডেস্ক: ছাত্র আন্দোলনকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অংশ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি’ আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ছাত্র আন্দোলন ও মানবীয় বিবেচনাবোধ:
জোনায়েদ সাকি বলেন, "শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন আমাদের অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটিকে নেতিবাচকভাবে দেখার বা মূল শিক্ষাক্রম থেকে বিচ্ছিন্ন মনে করার কোনো সুযোগ নেই।"
অন্যের প্রতি মানুষের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "অন্যের প্রতি বিবেচনাবোধই একজন মানুষকে অপর মানুষ থেকে আলাদা করে। এই মানবিক বিবেচনাবোধ ও অন্যায়ের বিরুদ্ধে চেতনা আছে বলেই মানুষ ফুঁসে ওঠে, অন্যায়ের প্রতিবাদে বিদ্রোহ করে, ঐক্যবদ্ধ হয় এবং জীবন দিতেও প্রস্তুত থাকে।"
ঢাকা কলেজের উন্নয়ন ও মাস্টারপ্ল্যান:
ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সংস্কার ও আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, "ঢাকা কলেজের চেহারার দিকে তাকালে বোঝা যায় এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তবে বিগত দিনগুলোতে কলেজের চেহারা যেভাবে দেখে গেছি, এখনো প্রায় অপরিবর্তিতই রয়ে গেছে। এখন সময় এসেছে কলেজের খোলস পরিবর্তনের।"
তিনি আশ্বাস দিয়ে জানান, ঢাকা কলেজ ক্যাম্পাসে যতটুকু জায়গা রয়েছে, তার একটি আধুনিক 'মাস্টার প্ল্যান' তৈরি করে সার্বিক উন্নয়ন কাজ হাতে নেওয়া হবে।
২৪-এর অভ্যুত্থানে তরুণদের অবদান:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে পরিকল্পনা প্রতিমন্ত্রী তরুণদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, "আমাদের তরুণ প্রজন্ম ২০২৪ সালে এক বিরাট ইতিহাস সৃষ্টি করেছে। শত শত, হাজার হাজার তরুণ আজও তাদের শরীরে সেই আন্দোলনের ক্ষত বহন করে চলেছে—কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
|