বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন নির্বাহী পরিচালক (গ্রেড-২) হিসেবে যোগদান করেছেন প্রতিষ্ঠানটির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সেচ প্রধান মো. জাহাঙ্গীর আলম খান।

চুক্তিভিত্তিক এক বছরের জন্য তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। বিএমডিএর নিজস্ব ও অভিজ্ঞ কর্মকর্তাকে এ পদে মনোনীত করায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সন্তোষ ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিএমডিএ সূত্রে জানা যায়, পূর্বে নিজস্ব কর্মকর্তা দায়িত্ব পালনের সময় বিএমডিএর কার্যক্রমে ব্যাপক গতিশীলতা ছিল। তবে পরবর্তীতে অতিরিক্ত সচিব পর্যায়ের আমলাদের দিয়ে দফায় দফায় পদটি পরিচালনা করায় বিএমডিএর গতি অনেকটাই থমকে যায়। সে জন্য দীর্ঘদিন ধরেই সংস্থাটির কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাহী পরিচালক নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন।

কর্মকর্তাদের প্রত্যাশা, জাহাঙ্গীর আলম খানের দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির কারণে বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে বিএমডিএর কার্যক্রমে আবারও নতুন গতি ফিরে আসবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন