সোনারগাঁওয়ে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সিনেমা স্টাইলে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বপন দত্ত (৪০) নামে এক চিহ্নিত শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি এলাকার পিয়ার আলীর বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন দত্ত কুমিল্লা জেলার সদর থানার রানীর দিঘীরপাড় এলাকার রমণী দত্তের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসীমউদ্দীন জানান, স্বপন দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চতুরতার সঙ্গে কৌশল প্রয়োগ করে সিনেমা স্টাইলে অভিযান চালিয়ে ১৭শ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|