এমপি ফখরুলের স্ত্রীর সুস্থতায় নোয়াখালীতে দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
এমপি ফখরুলের স্ত্রীর সুস্থতায় নোয়াখালীতে দোয়া অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামের সহধর্মিণীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কবিরহাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের স্থানীয় আব্দুল্লাহ মিয়ারহাট জামে মসজিদে বাদ আসর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। সংসদ সদস্যের সহধর্মিণী বর্তমানে অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন (হেলাল), সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওবায়দুল হক আজাদ, ইউনিয়ন কৃষকদল নেতা জাহাঙ্গীর হোসেন, বাহার মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে সংসদ সদস্যের স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন