কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের গুলিতে প্রবাসীর ছেলে নাইম (২২) আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, ৫-৬ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে তার ছেলে নাইমের পায়ে গুলি করা হয়। এছাড়া পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর এবং শিশু সন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেয় ডাকাতরা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন