কবিরহাটে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
কবিরহাটে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বিশেষ বরাদ্দকৃত অর্থের আওতায় নোয়াখালীর কবিরহাটে ২২০ জন অসহায় নারীর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (৩ জুলাই) সকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ সর্বমোট ২২০ জন অসহায় ও অসচ্ছল নারীর হাতে নগদ অর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান কল্যাণমুখী সরকারের এই গণমুখী ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন