স্পেনের সিউটা সীমান্ত সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
স্পেনের সিউটা সীমান্ত সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকান ভূখণ্ড সিউটাতে অনিয়ন্ত্রিত অভিবাসীদের আকস্মিক ও ব্যাপক গণ-অনুপ্রবেশের ঘটনাকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি মারাত্মক সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেন, আসন্ন মার্কিন নির্বাচনে যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাট দল জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসে, তবে কয়েক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে একই ধরনের ভয়াবহ সীমান্ত সংকটের মুখোমুখি হতে হবে।

ফক্স নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সেখানকার দৃশ্যগুলো সত্যিই ভয়াবহ। ছবিগুলো মনে রাখুন। ভুল দল যদি ক্ষমতায় আসে, তবে আগামী তিন বছরের মধ্যে আমাদের দেশের অবস্থাও অবিকল একই রকম হবে। ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় এলে কোনো নাগরিকই শান্তিতে বসবাস করতে পারবে না।”

মরক্কোর উপকূলবর্তী স্পেনের ক্ষুদ্র স্বায়ত্তশাসিত শহর সিউটায় সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার অভিবাসী একযোগে সাগর ও জলপথ পেরিয়ে প্রবেশের চেষ্টা করলে সেখানে চরম মানবিক ও সীমান্ত সংকট তৈরি হয়। হোয়াইট হাউস এ ঘটনার ভিডিও ও ফুটেজ ব্যবহার করে ট্রাম্পের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং বিরোধী ডেমোক্র্যাটদের উদারনৈতিক অভিবাসন নীতির মধ্যে তুলনা টেনে রাজনৈতিক প্রচারণা জোরদার করছে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি জনমত জরিপে ট্রাম্প ও রিপাবলিকানদের সমর্থন কিছুটা হ্রাস পাওয়ায় এবং নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী (Midterm) নির্বাচন সামনে আসায়, রিপাবলিকান শিবির সীমান্ত ও সুরক্ষা ইস্যুটিকে আবার ভোটারদের মধ্যে বড় হাতিয়ার হিসেবে তুলে ধরার চেষ্টা করছ

সামাজিক যোগাযোগমাধ্যমে সিউটার সীমান্ত ভাঙার ভিডিও শেয়ার করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন, এই ঘটনা মূলত চরম বামপন্থী ও বিশ্বায়নবাদী নীতি ব্যর্থ হওয়ারই স্পষ্ট প্রমাণ। অন্যদিকে ট্রাম্পের জ্যেষ্ঠ পলিসি উপদেষ্টা স্টিফেন মিলার সতর্ক করে দাবি করেছেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীরা আমেরিকানদের ঘরবাড়ি পর্যন্ত দখল করে নেবে।

সব মিলিয়ে ইউরোপের এই নতুন অভিবাসন সংকটকে মার্কিন রিপাবলিকান নেতারা তাদের ঘরোয়া রাজনীতি এবং নির্বাচন জয়ের কৌশল হিসেবে জোরালোভাবে ব্যবহার করতে শুরু করেছেন।

মন্তব্য করুন