প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের চিঠি হস্তান্তর

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের চিঠি হস্তান্তর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও বন্ধুপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সকালে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।

আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর দেশটির ক্রাউন প্রিন্স (যুবরাজ) ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ ও আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন। এরপর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বাণিজ্য সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।বিশেষ এই কূটনৈতিক বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে, সৌদি আরবের পক্ষে রাষ্ট্রদূতের সাথে বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। বৈঠকে উভয় দেশই আগামী দিনগুলোতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা বাড়াতে এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও বন্ধুপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক-কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সকালে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর দেশটির ক্রাউন প্রিন্স (যুবরাজ) ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ ও আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন। এরপর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বাণিজ্য সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ এই কূটনৈতিক বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে, সৌদি আরবের পক্ষে রাষ্ট্রদূতের সাথে বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। বৈঠকে উভয় দেশই আগামী দিনগুলোতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা বাড়াতে এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মন্তব্য করুন