যশোর প্রেসক্লাব সভাপতিকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
যশোর প্রেসক্লাব সভাপতিকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনকে দেখতে গিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

মঙ্গলবার (৭ জুলাই) হাসপাতালে গিয়ে তিনি জাহিদ হাসান টুকুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে কথা বলেন। প্রতিমন্ত্রী প্রবীণ এই সাংবাদিক নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় যশোরসহ দেশজুড়ে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভকামনা জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন