কটিয়াদীর ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
কটিয়াদীর ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি ও কলেজ শিক্ষক মো. সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সোহাগ কটিয়াদী উপজেলার পশ্চিমপাড়া এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার একটি কলেজে প্রভাষক (লেকচারার) হিসেবে কর্মরত রয়েছেন।

কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে মো. সোহাগকে গ্রেফতার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. সোহাগকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন