ফেনীতে নিরাপদ সড়ক দিবসে সার্টিফিকেট প্রদান
এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ ফেনী সার্কেলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, রোডশো, আলোচনা সভা এবং দক্ষ পেশাদার চালকদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনিতি চাকমা, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী এবং আন্তঃজিলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ-এর কর্মকর্তা ও পরিবহন খাতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল। বক্তারা বলেন, সড়ke শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠান শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখা এবং নিয়মতান্ত্রিকভাবে গাড়ি পরিচালনার স্বীকৃতিস্বরূপ দক্ষ পেশাদার চারজন চালকের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এআইএল/সকালবেলা