সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ শুক্রবার (৩ জুলাই) তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।

দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এই উচ্চপর্যায়ের সফরকালে উভয় দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেনাপ্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় নীতি-নির্ধারক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ মতবিনিময় করেন।

বৈঠকের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের বেশ কিছু স্বনামধন্য সামরিক প্রতিষ্ঠান এবং আধুনিক প্রতিরক্ষা শিল্প-স্থাপনা (প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা) পরিদর্শন করেন। এর আগে, গত ২৮ জুন সরকারি সফরের উদ্দেশে সপরিবারে ঢাকা ত্যাগ করেছিলেন সেনাবাহিনী প্রধান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন