বরগুনা জেলায় শ্রেষ্ঠ ওসি বেতাগী থানার মো: হারুন
প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের জুন-২০২৬ মাসের সামগ্রিক কর্মসম্পাদন মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেতাগী থানার ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদার। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরগুনা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এই অর্জনে বেতাগী উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং ওসির নেতৃত্বে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।
এআইএল/সকালবেলা
|