পাঁচবিবিতে মাদকসহ কারবারি আটক
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পুল) আবুজার রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আবুজার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ শাহার উদ্দিনের ছেলে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুল ইসলাম আসাদ জানান, ভারত থেকে মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ডিবি পুলিশের সিনিয়র এসআই মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ আবুজারকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আবুজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, জয়পুরহাট জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবি পুলিশসহ জেলা পুলিশের অন্যান্য ইউনিটের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|