বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে যাচ্ছেন হারুন অর রশিদ
মোঃ সোহেল রানা (বরগুনা প্রতিনিধি): বরগুনার বেতাগী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ এনামুল হককে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বেতাগী থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে বরগুনা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন ও বদলির নির্দেশনা জারি করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসনের নিয়মিত রুটিন পদায়ন ও বদলির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ওসি হিসেবে মোঃ এনামুল হক অবিলম্বে বেতাগী থানার দায়িত্বভার গ্রহণ করবেন। অন্যদিকে, বিদায়ী ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদার জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) তাঁর নতুন দায়িত্ব পালন করবেন।
বেতাগী থানায় নতুন ওসির যোগদানের মধ্য দিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা