মোরেলগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ণ
মোরেলগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন হাফেজ উমর বিন মোহাম্মদ। 

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) তাঁর এই অনন্য সাফল্যের খবরটি জানা যায়। ওই বিদ্যালয় থেকে মোট ৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে উমর ট্যালেন্টপুলে এবং অন্য একজন সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেন।

হাফেজ উমর বিন মোহাম্মদ-এর এই অভাবনীয় সাফল্যে তাঁর পিতা আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. টিপু সুলতান ও মাতা গৃহিণী মোছা: শিউলি খাতুন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী আইচ সরকারসহ সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

গর্বিত পিতা মো. টিপু সুলতান অনুভূতি ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এমন মেধাবী ও দ্বীনদার শিক্ষার্থীর জন্ম হোক, যারা ভবিষ্যতে নিজেদের দেশ সেবায় আত্মনিয়োগ করবে।”

পড়াশোনার পাশাপাশি উমর একজন হাফেজে কোরআন। তিনি আমতলী তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগেও ২০২৪ সালে প্রথম স্থান অধিকার করেছিলেন। মেধারী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন—তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন দ্বীনদার পাইলট হিসেবে দেশের সেবা করতে চান। উল্লেখ্য, প্রধান শিক্ষক বন্দনা রানী আইচ সরকারের বিশেষ মাতৃস্নেহ ও মাত্র ৪ মাসের নিবিড় কোচিংয়ের মাধ্যমে উমর এই অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন