সংসদে শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার শুরুতেই শাপলা চত্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমি বিরোধী দলের ভাইদের অভিনন্দন জানাই, কারণ তাঁরা আমাদের কল্যাণমুখী 'ফ্যামিলি কার্ড' প্রকল্পটিকে সমর্থন ও স্বাগত জানিয়েছেন।"
ভবিষ্যতে দেশে যেকোনো ধরণের একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রুখতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, "আমরা যদি ভবিষ্যতে স্বৈরতন্ত্রকে চিরতরে রুখে দিতে চাই, তবে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।"
মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক মূল্যায়ন না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারেক রহমান বলেন, "মুক্তিযুদ্ধের সময়ে এ দেশের অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, দেশ স্বাধীন হওয়ার পর যাঁদের ওপর প্রকৃত শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দায়িত্ব ছিল, তাঁরা তা করতে ব্যর্থ হয়েছেন। বরং এই পবিত্র তালিকা প্রণয়নেও সংকীর্ণ রাজনীতি টেনে আনা হয়েছিল। পরবর্তীতেও নানা জটিলতা তৈরি করা হয়েছে। অথচ এই মহান শহীদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন।"
এআইএল/সকালবেলা
|