কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসককে দেখতে হাসপাতালে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসককে দেখতে হাসপাতালে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের অমানসিক নির্যাতনের শিকার হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার (৬ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন এই ত্যাগী নেতাকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া। এছাড়াও তাঁর আশু আরোগ্য কামনায় হাসপাতালে ছুটে যান কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও আজগরসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

নেতৃবৃন্দ বেশ কিছু সময় চিকিৎসাধীন খালেদ সাইফুল্লাহ সোহেলের পাশে অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলের নির্মম ও অমানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং দেশের জন্য তাঁর এই আত্মত্যাগের গভীর মূল্যায়ন করেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন