গ্রাম এগোলেই এগোবে বাংলাদেশ: এমপি সরোয়ার
বরিশাল প্রতিনিধি: 'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) সকালে বরিশালের টিটিসি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বরিশাল বিভাগের উদ্যোগে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার বলেন, "দেশকে এগিয়ে নিয়ে যেতে গ্রামের বিকল্প নেই। তাই শহরে গিয়ে পিওন হওয়ার চিন্তা না করে নিজের জমিকে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।" তিনি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের ওপর জোর দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির বিভিন্ন যুগোপযোগী কার্যক্রমের প্রশংসা করেন এবং পল্লী উন্নয়নকে আরও গতিশীল করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|