গোপালগঞ্জে ফুটবল খেলার বিরোধে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
হেলাল মুন্সী (বিশেষ প্রতিনিধি): গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা চলাকালীন বাকবিতণ্ডা হয়। এর জেরে কথাকথা কাটাকাটির একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জহম করে।
এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের শত শত লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর চওড়া হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় শতাধিক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা দফায় দফায় সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘ প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এআইএল/সকালবেলা